আগুন থেকে শিক্ষা নিয়ে নথিপত্র ডিজিটালাইজড করার দাবি নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০১ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সরকারি গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেভাবে এনালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি— ফাইলগুলো এভাবে রাখা উচিত না। এগুলো ডিজিটালাইজড করা দরকার। তাহলে এই ডকুমেন্টসগুলো কোনও না কোনোভাবে থাকতো। আমরা আশা করি সরকার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নথিপত্রকে ডিজিটালাইজড করবে এবং ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করবে। একইসঙ্গে দ্রুততম সময়ে এই ঘটনার সঠিক এবং স্বচ্ছ তদন্ত করবে সরকার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে নুরুল হক নুর সাংবাদিকদের এসব কথা বলেন। তার মন্তব্য, ‘এই আগুন কোনও স্বাভাবিক ঘটনা মনে হয়নি। এটি পরিকল্পিত ঘটনা হয়ে থাকতে পারে। সচিবালয়ে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো। এটি এমনিতে কোনও দুর্ঘটনা নাকি মানবসৃষ্ট পরিকল্পিত ষড়যন্ত্র— সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা দেখছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার জন্য নানা ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুনের সূত্রপাত এক জায়গা থেকে নাকি একাধিক জায়গা থেকে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে বিভিন্ন জায়গা থেকে যে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা।

/এএজে/এমকেএইচ/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০১
আগুন থেকে শিক্ষা নিয়ে নথিপত্র ডিজিটালাইজড করার দাবি নুরের
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত