সচিবালয়ের আগুন: ফায়ার ফাইটার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুর জামান নয়ন (২৪)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আক্তারুজ্জামানের ছেলে। নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

তেজঁগাওয়ে কর্মরত আরেক ফায়ার ফাইটার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাতে বাংলাদেশ সচিবালয়ের আগুন নিভানোর কাজে গিয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় তিনি মারা গেছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৩টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।
 
তিনি বলেন, সচিবালয়ে সামনের রাস্তায় গাড়ি রাখার পর ডেলিভারি হুইজ পাইপটি কাঁধে নিয়ে সচিবালয়ের ফটকের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। 

নিহত ফায়ার ফাইটার নয়নের মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে ১৮টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। 

/এএম/এস/ইউএস/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
সচিবালয়ের আগুন: ফায়ার ফাইটার নিহত
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত