জলদস্যুদের কবলে ‘এমভি আবদুল্লাহ’: নাবিকদের নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৫:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৩২

জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এখনও অপহরণকারীদের নিয়ন্ত্রণে। এই তথ্য উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জাহাজে থাকা নাবিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ২৩ জন নাবিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। জাহাজ উদ্ধারে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছি।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের ‘কবির গ্রুপের’ মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে মোট ২৩ জন নাবিক রয়েছেন।

এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ বলেন, ‘জাহাজটি এখন সোমালিয়া থেকে ছয়শ’ নটিক্যাল মাইল দূরে আছে। ফলে অপহরণকারীদের পরিচয়ের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এরা কোন দেশের নাগরিক সেটি সম্পর্কে আমরা এখনও কোনও তথ্য পাইনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি ভারত মহাসাগরে ঘটেছে। আমরা ভারতের সহযোগিতাও চেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ রেখে কাজ করছি।’ এখনও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন:

/এসআই/এপিএইচ/এফএস/এমওএফ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
স্বাস্থ্য খাতের পরিবর্তনে বাস্তবায়নের দ্বারপ্রান্তে ‘ই-হেলথ কার্ড’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি