নারী ও শিশুর কল্যাণে বাজেটে ১২৫ কোটি টাকা বরাদ্দ

নারীর দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন ও শিশু-সহায়তায় জোর দিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৬:৩২আপডেট : ০২ জুন ২০২৫, ১৬:৩২

নারীর ক্ষমতায়ন ও শিশুকল্যাণে জোর দিয়ে নতুন অর্থবছরের বাজেটে ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, নারীর সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২০ হাজার নারীকে প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তায় তহবিল

নারীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০ হাজার নির্বাচিত নারীকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে ১২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ করার ঘোষণা দেওয়া হয়েছে।

গৃহিণীদের শ্রমের স্বীকৃতি, জিডিপিতে অন্তর্ভুক্তির পরিকল্পনা

বাজেট বক্তৃতায় ড. সালেহউদ্দিন বলেন, অনেক নারী কর্মজীবী হিসেবে কাজ করছেন, আবার অনেকেই গৃহিণী হিসেবে তাদের শ্রম ও সময় উৎসর্গ করছেন। তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে মূল্যায়িত হয় না। সরকার ও জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি জানান, ভবিষ্যতে গৃহিণীদের এই অবদান আর্থিক মানদণ্ডে মূল্যায়ন করে জিডিপিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই বিপ্লবে শিশু-শহীদদের পরিবারকে সহায়তা

এছাড়া জুলাই বিপ্লবে শহীদ ৮৪ জন শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আহত শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সরকারি প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বাজেট বক্তৃতায় জানানো হয়।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

/এবি/আরকে/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি