বিএনপির বিজয় র‌্যালি হয়ে গেলো খালেদা জিয়ার মুক্তির মিছিল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪

মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালি করছে বিএনপি। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়েছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যসহ দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশগ্রহণ করছেন। 

দুপুর সোয়া ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে র‌্যালির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেখা যায়, বিজয় মিছিল অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়েছেন। দলের অনুসারীরা স্লোগান, প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুনে তার মুক্তির দাবি জানিয়েছেন। খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করেছেন নেতাকর্মীরা।

বিএনপির বিজয় র‌্যালি হয়ে গেলো খালেদা জিয়ার মুক্তির মিছিল 
 
র‌্যালিতে এ বিষয়ে কথা হয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়ার সঙ্গে। তিনি বলেন, আজকের র‌্যালি কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমরা এমন এক সময়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, যখন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা বঞ্চিত। তিনি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এটা সত্যিই দুঃখজনক। বিজয়ের আনন্দ তাই বিষণ্ণ হয়ে গেছে।

বিএনপির বিজয় র‌্যালি হয়ে গেলো খালেদা জিয়ার মুক্তির মিছিল 

এদিকে, বিএনপির র‌্যালিকে কেন্দ্র করে আশপাশের সড়কগুলোতে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মূল সড়কগুলো থেকে শুরু করে আশপাশের গলিতেও যানজট ছড়িয়ে পড়েছে। পথচারীরা হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

বিএনপির বিজয় র‌্যালি হয়ে গেলো খালেদা জিয়ার মুক্তির মিছিল 

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: বিজয়ের ৫০
১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫৩
বিএনপির বিজয় র‌্যালি হয়ে গেলো খালেদা জিয়ার মুক্তির মিছিল 
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১০:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০০:০১
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ