বিজয়ের ৫০: বাংলাদেশকে শুভেচ্ছা মোদির

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৭

বাংলাদেশের মহান বিজয় দিবসে শুভেচ্ছো জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় সকল মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে মোদি টুইট বার্তায় বলেন,‘৫০তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। একইসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। এছাড়া ঢাকায় ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর উপস্থিতি প্রত্যেক ভারতীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ’।

মোদির টুইট

এদিকে বাংলাদেশের বিজয়ের ৫০-এ টুইট বার্তায় শুভেচ্ছো জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মুক্তিযুদ্ধের বিশেষ ছবিও প্রকাশ করেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর টুইট

উল্লেখ্য, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ। এতে ৩০ লাখ বাংলাদেশি শহীদ হন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ‘ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি।

/এলকে/
টাইমলাইন: বিজয়ের ৫০
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১২:৫১
বিজয়ের ৫০: বাংলাদেশকে শুভেচ্ছা মোদির
১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১০:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০০:০১
সম্পর্কিত
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!