বিজয়ের ৫০ বছরপূর্তিতে বর্ণিল সাজে ঢাবি

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ০৩:১৬ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:২৭

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, এ বছর বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে দেশ। সারাদেশের সঙ্গে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি)। দেশের শীর্ষ এই বিদ্যাপীঠের ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর থেকেই টিএসসি প্রাঙ্গণে বিরাজ করছে বিজয় আনন্দ। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে টিএসসিভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলো। সাংস্কৃতিক সংগঠন স্লোগান-৭১ আয়োজন করেছে ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২১’। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল গান, আবৃত্তি, লোকনাট্য, অভিনয় দিয়ে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠনের নিজস্ব ব্যান্ড জংশন, ল্যাম্পপোস্ট, আপন ঘর গান পরিবশেন করেন এবং বুধবার রাত ১১টা ৫০ মিনিটে বিজয় দিবস শুরুর প্রাক্কালে পাঠ করা হয় বিজয়ের শপথ।

বিজয়ের প্রথম প্রহরে চলে আতশবাজি ও ফানুস ওড়ানো

বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি নির্মাণ করেছে অস্থায়ী স্মৃতিসৌধ, চলচ্চিত্র সংসদ আলোক প্রজ্বলন ও ফানুস উড্ডয়ন করে। ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশসহ পুরো টিএসসি এলাকায় ফুটতে থাকে আতশবাজি। আতশবাজির মুহুর্মুহু শব্দের সঙ্গে তাল মিলিয়ে চলে শিক্ষার্থীদের বিজয় উল্লাসের স্লোগান। মোমবাতি প্রজ্বলন, ফানুস উড়িয়ে বিজয়োল্লাস করেন তারা।

/ইউএস/
টাইমলাইন: বিজয়ের ৫০
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১০:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০৩:১৬
বিজয়ের ৫০ বছরপূর্তিতে বর্ণিল সাজে ঢাবি
১৬ ডিসেম্বর ২০২১, ০০:০১
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা