ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে এই ভয়াবহ বন্যা, অভিযোগ জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ১৮:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:৪০

ভারত বাঁধ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির নেতারা মনে করেন, ভারতের পক্ষ থেকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় দেশে বন্যা দেখা দিয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় নেতারা এমন মনোভাব ব্যক্ত করেন।

বন্যা দুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বন্যা দুর্গতরা আমাদের ভাই। আমরা তাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। এমন মানবিক বিপর্যয়ে ভাইদের পাশে আমরা সবসময় থাকবো। একইসঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার চাইলে আমরা তাদেরও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।’ তিনি মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, যারা বন্যায় নিহত হয়েছেন, তাদের যেন মহান আল্লাহ শহীদী মর্যাদা দান করেন।

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘কোনও সতর্কীকরণ ছাড়াই ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনও রাষ্ট্র যদি নদীর গেট খুলে দেয়, তাহলে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেওয়ার বিধান রয়েছে। অথচ গেট খুলে দেওয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনও সতর্ক করেনি। এই সভা থেকে ভারতের এমন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।’

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম