অস্ট্রেলিয়ার কাছে আর্জেন্টিনা ম্যাচটা ‘যুদ্ধের’

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪৯

শেষ ষোলোয় আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৩৫ ধাপ পিছিয়ে থাকা দল অস্ট্রেলিয়া। র‌্যাঙ্কিং বিবেচনায় নিলে সকারুসরা আন্ডারডগই। কিন্তু সৌদি আরবের মতো দলের কাছে ইতিহাসের অন্যতম অঘটনের শিকার হওয়া আলবিসেলেস্তেরা নিশ্চয়ই চাইবে না আরেকটি অঘটনের ইতিহাস রচিত হোক। ম্যাচটা শুরু হবে রাত ১টায়। 

অস্ট্রেলিয়া অবশ্য এবারের আসরে সবার প্রত্যাশা ছাপিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে। আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে বড় ম্যাচে প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নোল্ড তো লড়াইটাকে ‘যুদ্ধ’ হিসেবেই দেখছেন, ‘আর্জেন্টিনার প্রতি কোনও অসম্মান নেই। কিন্তু লড়াইটা হবে ১১ বনাম ১১। নীল জার্সির বিরুদ্ধে হলুদের লড়াই। এটা যুদ্ধ এবং আমাদের লড়াই করতে হবে।’

দুই দল এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার জয়ের পাল্লাই ভারি; জিতেছে ৫ বার। তবে ১৯৮৮ সালে প্রথম দেখায় আলবিসেস্তেদের ৪-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাছাড়া ড্র রয়েছে একটি। ১৯৯৩ সালে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে সকারুসদের এই কোচেরও।  

অপর দিকে রাত ৯টায় শেষ ষোলোর প্রথম ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কিংবা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

পরিসংখ্যান ডাচদের পক্ষেই। ৫ বারের লড়াইয়ে ৪টি জিতেছে নেদারল্যান্ডস। একটি জিতেছে যুক্তরাষ্ট্র।  তার পরেও ডাচ কোচ লুই ফন হাল প্রতিপক্ষকে শক্তিশালী হিসেবেই দেখছেন, ‘যুক্তরাষ্ট্রের দলটা শক্তিতে ভরপুর। শারীরিকভাবে ভীষণ শক্তিশালী; প্রতিপক্ষ হিসেবে এটাই ওদের কঠিন হিসেবে দাড় করায়। তবে ওদের হারাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান