ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের জন্য ‘সতর্ক সংকেত’

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১৪:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪:৫৫

বিশ্বকাপে চোটগ্রস্ত ব্রাজিলের অবস্থাটা কেমন হতে পারে তার নমুনা দেখা গেছে গতকাল। নকআউট নিশ্চিত করলেও ক্যামেরুনের কাছে শেষ ম্যাচে হেরে গেছে ১-০ গোলে। দুর্ভাগ্যজনক হারকে ‘সতর্ক সংকেত’ হিসেবে দেখছেন ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া দানি আলভেস।

শেষ ষোলোয় এখন সেলেসাওদের প্রতিপক্ষ অদম্য দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কার মেঘ এখনো কাটেনি। তবে আশাবাদী দানিলো ঠিকই ফিরছেন। পরবর্তী ম্যাচের আগে ক্যামেরুনের কাছে পরাজয় থেকে শিক্ষা নিতে বলছেন আলভেস, ‘এটা আমাদের জন্য সতর্ক সংকেত। প্রতিপক্ষ হিসেবে কেউ দুর্বল নয়। আমাদের শিক্ষাটা হলো ম্যাচ জুড়েই সতর্ক থাকা উচিত।’

এই পরাজয়ে তিতে নিশ্চিতভাবেই শক্তিশালী একাদশে ফিরে যাবেন। পাশাপাশি আশায় থাকবেন মেডিক্যাল স্টাফদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার। দানিলোর ব্যাপারে আশাবাদী থাকলেও নেইমারকে নিয়ে ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার সময়ের অপেক্ষা করছেন, ‘দানিলোকে পরবর্তী ম্যাচে পাওয়ার ব্যাপারে অনেক আশাবাদী। তবে নেইমার ও সান্দ্রোর বেলায় হাতে এখনও ৭২ ঘণ্টার মতো সময় আছে। সব কিছু পক্ষে আসার জন্য কেবল সময়ের অপেক্ষা। আমাদের সুযোগ হয়তো আছে। কিন্তু পরিস্থিতিটা আগে বুঝে নিতে হবে উন্নতি কতদূর হয়েছে।’   

/এফআইআর/ 
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের