ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ০১:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:৫০

অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে গোল পেলেন লিওনেল মেসি। শনিবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এ নিয়ে বিশ্বকাপে ৯টি গোল করলেন মেসি। এর মাধ্যমে ছাড়িয়ে গেলেন দিয়েগো ম্যারাডোনাকে। প্রয়াত দিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপে ৮টি গোল করেছিলেন। এই গোলের আগে মেসিও  একই কাতারে ছিলেন। সকারুদের বিপক্ষে গোল পেয়েই বিশ্বকাপে নিজের দেশের হয়ে এককভাবে শীর্ষ গোলদাতা হলেন তিনি।

ম্যাচের ৩৫ মিনিটে দেখা যায় মেসি ম্যাজিক। বিশ্বকাপের নকআউটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কর্নার ফ্ল্যাগের কাছে আর্জেন্টিনার ফুটবলারকে ফাউল করায় ফ্রিকিক পায় আর্জেন্টিনা। ফ্রিকিক থেকে সরাসরি গোল না হলেও ফিরতি বল পান মেসি। ডি পলের সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। 

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই হাজারি ক্লাবে ঢুকে গেলেন ৩৫ বছর বয়সী তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির এখন পর্যন্ত ১০০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হলো।

এর মধ্যে মধ্যে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি। জাতীয় দলের জার্সি গায়ে ১৬৯টি ম্যাচ খেলার রেকর্ড তার। হ্যাভিয়ের মাসচেরানোর ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড যা আগেই ভেঙে দিয়েছেন মেসি। এছাড়া পিএসজির হয়ে ৫৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তো আছেই।

আন্তর্জাতিক পেশাদার ফুটবলে হাজারের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ফুটবলারের সংখ্যা তেমন বেশি নয়। এরমধ্যে স্বদেশি হাভিয়ের জেনেত্তির রয়েছে ১১শর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। যদিও জেনেত্তি খেলেছেন ৪০ বছর বয়স পর্যন্ত।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী