পেলের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার খবর উড়িয়ে দিলেন মেয়ে

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৬ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:০৫

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে সর্বকালের সেরার স্বীকৃতি দেন অনেকে। সম্প্রতি খবর মেলে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা কিংবদন্তির শারীরিক অবস্থা জটিল। সাড়া দিচ্ছেন না কেমো থেরাপিতেও। পেলে অবশ্য ইন্সটাগ্রামে জানিয়েছেন, অনেক আশা নিয়ে এখনও মানসিকভাবে শক্ত আছেন তিনি।

পেলের শারীরিক অবস্থার চলমান গুঞ্জন নিয়ে সর্বশেষ কথা বলেছেন তার মেয়ে ফ্লাভিয়া নাসিমেন্তো। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ও প্যালিয়াটিভ কেয়ারে থাকার খবর উড়িয়ে দিয়েছেন তিনি। গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা অন্যায় যে লোকজন বলছেন বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এবং প্যালিয়াটিভ কেয়ারে আছেন। বিশ্বাস করুন বিষয়টা তেমন নয়।’

ফ্লাভিয়া আরও জানিয়েছেন, আসলে কোলন ক্যানসার থেকে সেরে ওঠার স্থায়ী কোনও চিকিৎসা নেই। তাই অবস্থা বুঝে চিকিৎসার ধরনে সামঞ্জস্য আনতে হয়।

পেলের সুস্থতা কামনা করছেন সবাই। শেষ ষোলোর লড়াইয়ের আগে ব্রাজিল দল থেকেও বলা হয়েছে, সবাই যেন ফুটবল সম্রাটের জন্য প্রার্থনা করেন। সেলেসাওদের সহকারী কোচ সেজার সাম্পাইও বলেছেন, ‘আপনি যে ধর্মেরই হোন না কেন, পেলের জন্য প্রার্থনা করুন।’

সাম্পাইও একসময় পেলের ক্লাব সান্তোসেও খেলেছেন। ব্রাজিল কিংবদন্তিকে নিয়ে তার কথা, ‘তিনি ভীষণভাবে আমাকের অনুপ্রাণিত করেন। শুধু ক্রীড়াবিদ হিসেবে নয়, মানুষ হিসেবেও।’

/এফআইআর/এমওএফ/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
সম্পর্কিত
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
সর্বশেষ খবর
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির