ক্রোয়েশিয়ার বিপক্ষেও সান্দ্রোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ১১:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:১১

ফিটনেসের যে অবস্থা, তাতে আজ কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স সান্দ্রোর খেলা নিয়ে এখনও নিশ্চিত নয় ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমন শঙ্কার কথাই জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

চোট পেয়ে ব্রাজিলের প্রথম পছন্দের লেফট ব্যাক গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সুস্থ না থাকায় বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচসহ নকআউটের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি। বৃহস্পতিবার ভালোমতো অনুশীলন করলেও তাকে নিয়ে পুরোপুরি আশা করা যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিতে, ‘সান্দ্রোর যা অবস্থা তাতে ও খেলতে না পারারই ইঙ্গিত দিচ্ছে। দানিলো ও নেইমারের তুলনায় ওর ইনজুরিটা ভিন্ন ধরনের। ওর আরও একটু জোর বাড়াতে হবে। তার পরেও মেডিক্যাল ও ফিজিক্যাল বিভাগের সঙ্গে কথা বলে দেখতে হবে।’

এদিকে সান্দ্রোকে পাওয়ার আশা ছাড়ছেন না তার সতীর্থ দানিলো, ‘আশা করবো ও ভালো মতো অনুশীলন করুক এবং ফিরে আসুক। এখন নিজের শারীরিক অবস্থা ভীষণ ভালো; তিন ডিফেন্সিভ পজিশনেই স্বস্তি নিয়ে খেলতে পারছি।’   

সান্দ্রো যদি খেলতে নাই পারেন সেক্ষেত্রে ডিফেন্সে বাম দিক দিয়ে খেলবেন দানিলো। কারণ এই মুহূর্তে ব্রাজিলের আর লেফট ব্যাক একাদশে নেই। এরই মধ্যে হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন অ্যালেক্স তেলাস। সেক্ষেত্রে সান্দ্রোর ফেরার আগ পর্যন্ত দলে থাকবেন মিলিতাও। তিনি সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দানিলোর বদলে রাইট ব্যাকে খেলেছিলেন।

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের