আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ২২:৩০আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:৫৩

শুক্রবার রাতে নেদারল্যান্ডসকে পরাস্ত করে চলতি ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছেন লিওনেল মেসি ও এমি মার্টিনেজ।

মেসি বলেন, রেফারি সম্পর্কে আমি কিছু বলবো না। আমার মনে হয় ফিফার ভেবে দেখা প্রয়োজন, এমন ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা। এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্য নয়।

অন্যদিকে মার্টিনেজের অভিযোগ, নেদারল্যান্ডসের জন্য মাতেউ (রেফারি) নিজের সবটা দিয়ে দিয়েছিল। কোনও কারণ ছাড়াই ১০ মিনিট সংযুক্তি সময় দেওয়া হলো। বক্সের বাইরে দু-তিন বার ফ্রিকিক দিলো। ও চাইছিল নেদারল্যান্ডস যাতে গোল করে। ওরা তো ১২ জনে খেলছিল। আশা করছি মাতেউকে আর দেখতে হবে না। জঘন্য রেফারি।

তাদের এমন বক্তব্যে নড়েচড়ে বসেছে ফিফা। রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগ করার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তদন্ত হবে ডাচদের বিরুদ্ধেও।

শনিবার ফিফার শৃঙ্খলাজনিত কমিটির নিয়মিত বৈঠকে এটি নিয়ে আলোচনা হয়। যেখানে ফিফার গভর্নিং বডির সদস্যরা আর্জেন্টিনার ফুটবলারদের মন্তব্যের বিরুদ্ধে তদন্ত শুরু করছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত ম্যাচে রেফারি মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। দুই দলের মোট আটজন করে হলুদ কার্ড দেখার পাশাপাশি, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকেও হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের