পেনাল্টি মিসের ব্যর্থতা নিয়েই বাঁচতে হবে: কেইন

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭

বিশ্বকাপে স্নায়ু পরীক্ষায় পা হড়কানোর অতীত ইতিহাস আছে ইংল্যান্ডের। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষাতে যেমন বার বার হোঁচট খাওয়ার নজির আছে। তেমনি গতকাল দেখা গেলো অন্তিম মুহূর্তে দলের প্রয়োজনে পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতাও। অথচ এই গোলটি করতে পারলেই ফ্রান্সের বিপক্ষে ২-২ সমতা চলে আসে ইংল্যান্ডের। তাহলে হয়তো অতিরিক্ত সময় খেলা গড়ালে কোয়ার্টার ফাইনালে ইতিবাচক ফলের জন্য লড়াইয়ের সুযোগ মিলতো। কিন্তু ব্যর্থ কিকে বিশ্বকাপ স্বপ্নটাকেই যেন দূরে ছুড়ে মারলেন হ্যারি কেইন।

ফাউল থেকে প্রাপ্ত স্পট কিক ক্রসবারের ওপর দিয়ে মারার পর নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না ইংল্যান্ড অধিনায়ক। শেষ বাঁশি বাজার পর হাঁটু গেড়ে মাথা নত করে বসেছিলেন কিছুক্ষণ। নিদারুণ ব্যর্থতায় হয়তো দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিলেন না।

অশ্রুসিক্ত নয়নে কেইন যখন মাঠ ছাড়ছিলেন, তাকে সান্ত্বনা জানাতে এগিয়ে আসেন ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট। যিনি নিজেও ইংল্যান্ডের পেনাল্টি মিসের ব্যর্থতা এখনও বয়ে বেড়াচ্ছেন। একই ব্যর্থতা এখন কীভাবে ঢাকবেন কেইন? ইংলিশ অধিনায়ক কিন্তু নির্মম বাস্তবতাকে মেনে নিচ্ছেন। ম্যাচের পর বলেছেন, ‘অবশ্যই এই পেনাল্টি মিসের ব্যর্থতা নিয়েই আমাকে বাঁচতে হবে। এবং তা মেনে নিতে হবে।’

এই ব্যর্থতার তালিকায় সাউথগেট, ক্রিস ওয়াডল ও স্টুয়ার্ট পিয়ের্সারে সঙ্গে কেইনের নামটিও যুক্ত হলো। পার্থক্য হলো কেইন বাদে বাকিরা টাইব্রেকারে ব্যর্থ হয়েছেন। যে ভূত এখনও সাবেক খেলোয়াড়দের তাড়া করে বেরায়। কেইন অবশ্য জানালেন স্পট কিক নেওয়ার সময় আত্মবিশ্বাসী ছিলেন তিনি, ‘ম্যাচের আগের প্রস্তুতির দোষ দিতে পারি না। কিক নেওয়ার সময় আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি।’

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের