যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: কবে খুলছে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৬, ১০:২৫আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:২৫

যুদ্ধ অবসানের চুক্তি স্বাক্ষরিত হলে শুক্রবার থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘শান্তি’ অর্জন করেছে। সদ্য ঘোষিত দুই দেশের চুক্তি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: হরমুজ খুলছে, উঠছে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ: ট্রাম্প

ট্রাম্প লিখেছেন, এই মহান চুক্তি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। অনেক প্রেসিডেন্ট ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, কিন্তু আমার আগে সবাই ব্যর্থ হয়েছেন। অঞ্চলের নেতারা প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন, যিনি তাদের প্রকৃত শান্তি অর্জনে সহায়তা করতে পারেন।

তিনি আরও বলেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর প্রণালি খুলে দেওয়া হবে। মাইন অপসারণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হবে এবং এর ফলে আবারও অঞ্চল ও বিশ্বের উভয় প্রান্তে তেল প্রবাহ শুরু হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছে: ট্রাম্প

তবে হরমুজ প্রণালিতে মাইন পাতা হয়েছে কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান অবরুদ্ধ করে রেখেছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৫ জুন ২০২৬, ১০:২৫
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: কবে খুলছে হরমুজ প্রণালি
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের
অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস, ৯৬ বছরে প্রথমবার পরপর দুই জয়
আত্মঘাতী গোল আর ভিএআর ড্রামা, বিরতিতে ২ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার