বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ১৭:৩১ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:৩১

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে চান, তবে আনুষ্ঠানিকতার কোন পর্যায়ে উপস্থিত হবেন তা এখনও স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যম  দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

পত্রিকাটির কাছে ইরানি সূত্রগুলো দাবি করেছে, মোজতবা খামেনি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি অনুষ্ঠানে অংশ নিতে চান। তবে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করতে পারে বা তিনি যেখানে আত্মগোপনে আছেন, সেই অবস্থান শনাক্ত করতে পারে এমন নিরাপত্তা শঙ্কায় এখন পর্যন্ত তার এই অনুরোধ নাকচ করা হয়েছে।

কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ জুলাই বাবার দাফনে উপস্থিত থাকতে চান মোজতবা খামেনি।

দ্য নিউইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে, যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হওয়া তার স্ত্রী, কিশোর ছেলে এবং অন্যান্য স্বজনদের স্মরণে বুধবার আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় গুরুতর আহত হওয়া মোজতবা খামেনির অনুপস্থিতি তাকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে, তিনি আদৌ ইরানের নেতৃত্ব পরিচালনা করছেন কি না তা নিয়েও আলোচনা বেড়েছে।

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৪ জুলাই ২০২৬, ১৭:৩১
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম