বাজেট উত্থাপনের আগে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৬:১২আপডেট : ০১ জুন ২০২৩, ১৬:১২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য-ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদ ভবনে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উত্থাপনের শুরুতে লিখিত বক্তব্য এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

লিখিত বক্তব্যে বলা হয়, যিনি শুধু দেশকে দিয়ে গেলেন, দুখী মানুষের মুখে হাসি ফোটালেন, বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকা আঁকলেন, বাংলার মানুষকে উপহার দিলেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, জেলে কাটালেন ৪ হাজার ৬৮২ দিন, বিলিয়ে দিলেন নিজ জীবন। কিন্তু বিনিময়ে চাইলেন না কিছুই।

জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয়ে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন তাঁরই উত্তরাধিকারী আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ্য- ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তার গতিশীল নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক অগ্রগতি হয়েছে, যা দেশকে বিশ্বের দরবারে এক ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়ন-প্রত্যাশী দেশসমূহের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

/জেডএ/এফএস/
টাইমলাইন: bajet24
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক