আমদানি করা লিফটের দাম বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৮:০৪আপডেট : ০১ জুন ২০২৩, ১৮:০৪

দেশে লিফট উৎপাদনকে উৎসাহ দিতে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আমদানি করা লিফটের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী বলেন, স্থানীয় শিল্প উদ্যোক্তাদের রেয়াতি হারে কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার কারণে দেশের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে।

তাদের আরও উৎসাহিত করতে সম্পূর্ণ তৈরি অবস্থায় আমদানি করা লিফট ও স্কিপ হয়েস্টস আমদানিতে বিদ্যমান শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

এ ছাড়া কাঁচামাল সংক্রান্ত উক্ত রেয়াতি প্রজ্ঞাপনের মেয়াদ ৩০ জুন, ২০২৫ পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ দেশীয় লিফট উৎপাদনকারীরা ২০২৫ সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে রেয়াত পাবেন।

সেই সঙ্গে এস্কেলেটর আমদানিতে বিদ্যমান শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এত দিন এস্কেলেটর মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পণ্যটি মূলত মূলধনী যন্ত্রপাতি নয়। সে কারণে এস্কেলেটর ও মুভিং ওয়াকওয়ে আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে পণ্যটি মূলধনী যন্ত্রপাতি আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

/জিএম/আরআইজে/
টাইমলাইন: bajet24
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম