রাঙামাটিতে ভূমিধসের শঙ্কা, কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
১৩ মে ২০২৩, ১৭:২১আপডেট : ১৩ মে ২০২৩, ১৭:২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পাহাড়ে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য রাঙামাটির পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে, শনিবার (১৩ মে) বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রবিবার যেকোনও সময় স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। এজন্য রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড়ের ঢালে এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা সব লোকজনকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, শহরে ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে। দুপুরের পর থেকে জেলা প্রশাসন, পৌরসভা ও তথ্য অফিস থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

যেকোনও জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নং: ০১৮২০-৩০৮৮৬৯, ০২৩৩৩৩৭১৬২৩।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম