হলো না ঘুরতে যাওয়া, মা-বাবার সঙ্গে পাশাপাশি কবরে শায়িত ছোট্ট জামিলা

কক্সবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ১৫:০১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৫:০২

ঢাকার বেইলি রোড ট্র্যাজেডিতে কক্সবাজারের উখিয়ার একই পরিবারের নিহত তিন জনের জানাজা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। রবিবার (৩ মার্চ) বেলা ১১টায় উখিয়া উপজেলার মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেয় হাজারো মুসল্লি। জানাজা শেষে বাড়ির একটু দূরে পশ্চিম মরিচ্যা জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে মারা যান উখিয়ার বাসিন্দা কাস্টমস ইন্সপেক্টর শাহজালাল উদ্দিন (৩৫), তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী (২৪) এবং তাদের একমাত্র মেয়ে ফাইরুজ কাশেম জামিলা (৪)। নিহত শাহজালাল সর্বশেষ নারায়ণগঞ্জ কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।

এর আগে, শনিবার (২ মার্চ) সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে তিন জনের মরদেহ গ্রহণ করেন নিহত শাহজালালের ভাই শাহজাহান সাজু। এরপর মরদেহবাহী গাড়ি নিয়ে ঢাকা থেকে মরিচ্যা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে গভীর রাতে বাড়িতে পৌঁছান। শনিবার রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে বিহ্বল হয়ে পড়েন শাহজালালের মা-বাবা ও আত্মীয়স্বজনেরা।

ছেলে, বউ ও নাতনিকে হারিয়ে নির্বাক মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। নিহতের মামাতো ভাই স্কুলশিক্ষক জালাল উদ্দিন জানান, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে শাহজালাল তৃতীয়। ২০১৭ সালে তিনি কাস্টমসের চাকরিতে যোগদান করেন। নারায়ণগঞ্জ জেলার পানগাঁও কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। প্রতিদিন বাবার সঙ্গে ৩-৪ বার ফোনে কথা বলতেন। বৃদ্ধ বাবার চিকিৎসা ও ওষুধ সেবনের জন্য তাড়া দিতেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর বাবার সঙ্গে সর্বশেষ কথা বলেছিলেন শাহজালাল।

নিহতের ছোট ভাই হাশেম বলেন, ‘শাহজালাল বাবাকে জানিয়েছিলেন, টানা তিন দিনের ছুটি পাওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে খাগড়াছড়ি ভ্রমণে যাচ্ছেন। ঢাকায় শ্যালিকার মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে শ্বশুর-শাশুড়ি এসেছেন। তাদের সঙ্গে দেখা করেই বাসে যাত্রা করবেন। এরপর থেকে আর কোনও ফোন পাননি বাবা। উনি ধারণা করেছিলেন, ছেলে, বউ-নাতনিকে নিয়ে খাগড়াছড়ি গেছেন।’

তিনি আরও বলেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর কক্সবাজার কাস্টমস অফিসের ভাইয়ের এক সহকর্মী ফোন করে জানান, ফেসবুকে অজ্ঞাত পরিচয়ে যে কয়েকজনের মরদেহ দেখা যাচ্ছে যেখানে ভাবি ও ভাতিজির ছবি দেখা যাচ্ছে। ভাইয়ের বিষয়টি জানেন না। তারপর থেকে পরিবারের পক্ষে যোগাযোগ করার পর শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভাবির বাবা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন হেলালী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে গিয়ে তিন জনের মরদেহ শনাক্ত করেন। এরপর প্রশাসনিকভাবে মরদেহ হস্তান্তর করতে আইনি বিষয় থাকায় রাতে ভাই (সাজু) ঢাকা পৌঁছে মরদেহ গ্রহণ করেছেন।’

নিহতের একমাত্র বোন তসলিমা আকতার বলেন, ‘ভাইদের মধ্যে অনেকটা বাবার ভূমিকা পালন করতেন শাহজালাল। প্রতিনিয়ত ফোন করে খোঁজখবর নিতেন। বৃহস্পতিবার সন্ধ্যায়ও ফোন করে কিছু লাগবে কিনা জানতে চেয়েছিলেন। এখন ভাই নেই।’

/কেএইচটি/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৩ মার্চ ২০২৪, ১৫:০১
হলো না ঘুরতে যাওয়া, মা-বাবার সঙ্গে পাশাপাশি কবরে শায়িত ছোট্ট জামিলা
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি