অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থী মিনহাজের মরদেহ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ মার্চ ২০২৪, ২১:২৮আপডেট : ০২ মার্চ ২০২৪, ২১:২৮

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থী কে এম মিনহাজ উদ্দিনের (২৫) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকালে তার মরদেহ গ্রহণ করেন স্বজনরা। মিনহাজের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, ফরেনসিক পরীক্ষা শেষে সুরতহাল রিপোর্ট তৈরি ও ডিএনএ নমুনা সংগ্রহের পর মিনহাজের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মিনহাজ মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি পামাপাশা নামের একটি আইটি ফার্মে চাকরি করতেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে বাকি দুইটি মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। সবারই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এআইবি/জেইউ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
০২ মার্চ ২০২৪, ২১:২৮
অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থী মিনহাজের মরদেহ হস্তান্তর
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ