বেইলি রোডের অগ্নিকাণ্ড

আরও ৩ মরদেহ হস্তান্তর: তিন জনের ময়নাতদন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৩:৫৯আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৩:৫৯

বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে আরও তিন জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। বর্তমানে মর্গে আরও ৩ জনের মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

রাজধানীর রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব জানান, রাজস্ব কর্মকর্তা শাহ জালাল উদ্দিন (৩৪), তার স্ত্রী মেহেরুন নেসা জাহান হেলালি (২৪) ও শিশু সন্তান ফাইরুজ কাশেম জামিরার (৩) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

বর্তমানে আরও তিনটি মরদেহ মর্গে রয়েছে। যাদের একজন নারী ও দুজন পুরুষের মরদেহ। তাদের ময়নাতদন্ত করানো হবে এবং ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন, অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন, এ কে এম মিনহাজ উদ্দিন ও নাজমুল ইসলাম।

সপরিবারে রাজস্ব কর্মকর্তা শাহ জালাল উদ্দিন (ছবি: সংগৃহীত)

বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর হিন্দু-মুসলিম পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বাকি দুজনের মরদেহ বেশি পুড়ে যাওয়ায় কোনটি কার মরদেহ সেটা শনাক্ত করা হবে। এরপর এ তিনটি মরদেহ হস্তান্তর করা হবে। তাদের পরিবারের কাছ থেকে ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। 

/এআইবি/জেইউ/ইউএস/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
০২ মার্চ ২০২৪, ১৩:৫৯
আরও ৩ মরদেহ হস্তান্তর: তিন জনের ময়নাতদন্ত
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু