বেইলি রোড ট্র্যাজেডি

এই দায় কেউ এড়াতে পারে না: রেস্তোরাঁ মালিক সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৯:০৫আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:৩৫

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দায় কেউ এড়াতে পারে না। ভবন মালিক, রেস্তোরাঁ মালিক কিংবা রেস্তোরাঁ মালিক সমিতি বা সংশ্লিষ্ট সরকারি দফতর সবারই দায় রয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব মো. ইমরান হাসান রবিবার (৩ মার্চ) বেইলি রোডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে এসব কথা বলেন।

ইমরান হাসান বলেন, ‘আমরা এ ঘটনা থেকে দূরে সরে যেতে চাই না। আর এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের কাছে আহ্বান জানাবো—বাংলাদেশের সব রেস্তোরাঁ মনিটরিং করার, রেস্তোরাঁ মালিক সমিতির একার পক্ষে সম্ভব নয়। আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। সেজন্য আমরা বিভিন্ন দফতরে এক হাজারের বেশি চিঠি দিয়েছি। কিন্তু কোনও সুরাহা পাইনি। আমাদের কেউ সহযোগিতা করেনি।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগে ফুড সেফটি নিয়ে কার্যক্রম শুরু করেছেন। কিন্তু সেই কার্যক্রম এতটাই ক্ষীণ, তা বলার অপেক্ষা রাখে না। আমরা চাই একটা টাস্কফোর্স গঠন করা হোক। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে এই টাস্কফোর্সের মাধ্যমে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে দেশে যত রেস্তোরাঁ আছে, তাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, তাদের সব সেফটি যেন নিশ্চিত করা হয়। যারা আমাদের নির্ধারিত নির্দেশনা মেনে চলতে পারবে না, তারা তাদের রেস্তোরাঁ বন্ধ করে দেবে। তাদের ব্যবসা করার দরকার নেই।’

ইমরান হাসান বলেন, ‘তবে এক্ষেত্রে কোনও রেস্তোরাঁ মালিকের ওপর যেন জুলুম করা না হয়। সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনারা জানেন, কোনও ঘটনা ঘটার পর সবাই হইচই শুরু করে। কারণ, এই সেক্টরে বিশাল বিনিয়োগ রয়েছে। এখানে ৩০ লাখ শ্রমিক কাজ করছে। রেস্তোরাঁ খাতে ২০ শতাংশ ভোক্তা রয়েছে। এতে জড়িত রয়েছেন যেমন ব্যবসায়ীরা, তেমনই জড়িত রয়েছেন কৃষক। এটি একটি শিল্প, এই শিল্পের সুরক্ষা বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাই।’

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৩ মার্চ ২০২৪, ১৯:০৫
এই দায় কেউ এড়াতে পারে না: রেস্তোরাঁ মালিক সমিতি
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ