বেইলি রোড ট্র্যাজেডি: হাইকোর্টের গঠিত কমিটি যেভাবে কাজ করবে

বাহাউদ্দিন ইমরান
০৪ মার্চ ২০২৪, ১৭:০০আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৭:১৮

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনে হতাহতের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার বিচার চেয়ে হাইকোর্টে একাধিক রিট দায়ের করা হয়। সেসব রিটের শুনানি নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কাজ করতে বলা হয়েছে কমিটির সদস্যদের।

শহরের ব্যস্ততম এলাকা বেইলি রোডে অবস্থিত ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হন ১২ জন। আগুন লাগার পর ভবনটি থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণসহ বেশ কিছু নির্দেশনা চেয়ে হাইকোর্টে একাধিক রিট দায়ের করা হয়। রিটে প্রকৃত দোষীদের খুঁজে বের করারও নির্দেশনা চাওয়া হয়। রবিবার (৩ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান শান্তনা ও ইউনুছ আলী আকন্দ পৃথক দুটি রিট দায়ের করেন। এছাড়া বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও অগ্নিকাণ্ডে নিহত তানজিনা নওরীনের পরিবারের একজন সদস্য আরেকটি রিট দায়ের করেন।

আইনজীবী ইসরাত জাহান শান্তনা ও ইউনুছ আলী আকন্দের রিটের শুনানি নিয়ে কমিটি গঠনসহ বেশ কিছু আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কমিটিতে যারা থাকবেন

হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন পরিচালক, বুয়েটের একজন প্রতিনিধি ও রাজউকের প্রতিনিধিকে রাখতে বলা হয়েছে।

কমিটি যেভাবে কাজ করবে

হাইকোর্ট তার আদেশে তদন্ত শেষ করে চার মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। তাদের কার্যাবলি কী হবে, সে বিষয়ে অন্যতম রিটকারী ইসরাত জাহান শান্তনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটিকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ ও ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডসহ সংশ্লিষ্ট আইন’ অনুসারে তদন্ত কমিটিকে কাজ করতে বলা হয়েছে। বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনকে নির্মাণ ঝুঁকির কারণে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। তাই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সামনে দৃশ্যমান স্থানে যেন নোটিশ টানিয়ে দেওয়া হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’’

রিটকারী ইসরাত জাহান বলেন, ‘এছাড়া একাধিক রুল জারির মাধ্যমে জড়িতদের সাজার মেয়াদ বৃদ্ধি, আইনগুলো মেনে চলা, প্রতিটি ভবনে অগ্নিনির্বাপণের উপযুক্ত উপকরণ রাখার বিষয়ে আদালত কেন নির্দেশ দেবে না সে প্রশ্নে রুল জারি করা হয়েছে।’

এদিকে মামলাগুলোর শুনানিকালে ঢাকার রেস্টুরেন্টগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। পাশাপাশি রুফটপ রেস্টুরেন্ট পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। হাইকোর্ট বলেছেন, যেভাবে একের পর এক রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে—তাতে আমরা অবাক হচ্ছি। এসব রেস্টুরেন্টে একটা ফ্যান লাগিয়ে চালু করে দিচ্ছে। কী একটা অবস্থা চলছে!

আরেক রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের নির্দেশে গঠিত কমিটিকে চার মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সে প্রতিবেদন জমার পর আদালত পরবর্তী আদেশ দেবেন।’

/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৪ মার্চ ২০২৪, ১৭:০০
বেইলি রোড ট্র্যাজেডি: হাইকোর্টের গঠিত কমিটি যেভাবে কাজ করবে
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ