বেইলি রোড ট্রাজেডি: তদন্ত করে ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৭:১৫ আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭:২২

রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনের ঘটনায় প্রানহানির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিবকে চিঠির অনুলিপি পাঠানো হয়।

শনিবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, গ্রিন কোজি কটেজ নামে ভবনে আগুনের এখন পর্যন্ত প্রায় ৪৬ জন নিহত হয়েছেন। আরও অনেকে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। পরের দিন দেশের সব গণমাধ্যমে ওই বিষয়ে খবর প্রচারিত হয়। গণমাধ্যমে প্রকাশিত খবর এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে জানতে পারি, ভবনটি যে ধরনের বাণ্যিজিকভাবে ব্যবহার হয়েছে তার অনুমোদন ছিল না। ভবনের ভেতরে উঠা-নামার সিঁড়ি নিয়ম অনুযায়ী তৈরি হয়নি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট বারবার সতর্ক এবং ভবনে এ ধরনের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়ার পরও কোনও ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। দায়িত্বের অবহেলার কারণে এ ঘটনা ঘটে।

চিঠিতে আরও বলা হয়, এর আগে আমরা নিমতলী, এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনাসহ প্রায় প্রতি বছর এ ধরনের অঘটন ঘটতে দেখছি। এতে প্রাণহানী হচ্ছে। আগের ঘটনাগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটির সঠিক তথ্য তুলে ধরে ব্যবস্থা গ্রহণ এবং ২৯ ফেব্রুয়ারির ঘটনায় যাদের দায়িত্বের অবহেলা ছিল, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি। নিয়ম বহির্ভূতভাবে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা কীভাবে হচ্ছে এবং রাজধানীতে কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলি চিহ্নিত করে সিলগালার জন্য তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। না হলে আমরা যথাযথভাবে আইনি পদক্ষেপ নেবো।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামে সাততলা ভবনের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছেন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট জন শিশু‌।

/বিআই/আরকে/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৬ মার্চ ২০২৪, ১২:৪৩
০২ মার্চ ২০২৪, ২১:৫১
০২ মার্চ ২০২৪, ১৭:১৫
বেইলি রোড ট্রাজেডি: তদন্ত করে ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে চিঠি
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন