বেইলি রোডে আগুন

১২ দিন পর স্বজনরা পেলো নাজমুলের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ১৭:১৭আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৮:০৫

ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তের পর রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মারা যাওয়া মো. নাজমুল হোসেনের (২৬) মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার ১২ দিন পর মঙ্গলবার (১২ মার্চ) মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর মাসুদ পারভেজ। নাজমুল ব্র্যাক ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী ছিলেন।

সিআইডি ইন্সপেক্টর মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে মঙ্গলবার (১২ মার্চ) বিকালে নাজমুল হোসেনের মরদেহ তার বাবা নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত নাজমুলের মামা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নাজমুলের মরদেহটি ১২ দিন পর পেয়েছি। সে ব্র্যাক ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী ছিল। রামপুরার বনশ্রীর সি ব্লকের ৯ নম্বর রোডে পরিবারের সঙ্গে নিজেদের ফ্ল্যাটে থাকতো। ঘটনার দিন বন্ধুদের সঙ্গে বেইলি রোডের ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল।

রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে নাজমুলের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আপনারা সাবধানে কাজ করবেন। যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। যেন কোনও মায়ের কোল আর খালি না হয়।’ পরে দেশবাসীর কাছে তিনি সন্তানের জন্য দোয়া চান। পরে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমুলসহ ৪৬ জন মারা যান। আগুনে নাজমুলের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যায়। তার মরদেহ শনাক্ত করতে নেওয়া হয় ডিএনএ নমুনা। ১২ দিন পর নিশ্চিত হয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় নাজমুলের মরদেহ।

/এআইবি/জেইউ/এমএস/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
১২ মার্চ ২০২৪, ১৭:১৭
১২ দিন পর স্বজনরা পেলো নাজমুলের মরদেহ
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
বেইলি রোডে আগুনে ৪৬ মৃত্যু: আত্মসমর্পণের পর দুই আসামির জামিন
বেইলি রোডে আগুন: জামিন আবেদন করে প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
বেইলি রোডে আগুন: হাক্কার আদিবের জামিন, আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার নিহাদের
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ