বেইলি রোড ট্র্যাজেডি

কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারসহ ৪ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১৭:৪৩আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৭:৪৩

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনার মামলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার ও চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ গ্রেফতার ৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিনের আবেদন না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শনিবার (২ মার্চ) আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

জানা যায়, বেইলি রোডের গ্রিন কোজি কটেজে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে।

/এআই/এমএস/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০৪ মার্চ ২০২৪, ১৭:৪৩
কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারসহ ৪ জন কারাগারে
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
বেইলি রোডে আগুনে ৪৬ মৃত্যু: আত্মসমর্পণের পর দুই আসামির জামিন
বেইলি রোডে আগুন: জামিন আবেদন করে প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
বেইলি রোডে আগুন: হাক্কার আদিবের জামিন, আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার নিহাদের
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ