বেইলি রোডে আগুন: হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৪:৫৮আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭:২৩

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় দগ্ধ ১১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয় জনকে শনিবার (২ মার্চ) হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আজ দুপুরে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘১৭ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ রোগীর মধ্যে ছয় জনকে রিলিজ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। শঙ্কামুক্ত না হওয়ায় বাকি পাঁচ জন চিকিৎসাধীন থাকবেন। যে ছয় জনকে রিলিজ দেওয়া হবে তারা মোটামুটি ভালো আছেন, তাদের মধ্যে পরীক্ষার্থীও আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুক্রবার রাতে প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে এসব রোগীর জন্য যতটুকু যত্ন নেওয়া প্রয়োজন তা নিতে বলেছেন। তাদের চিকিৎসার খরচ বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী নিজে বহন করবেন। সে অনুযায়ী আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ফান্ড আছে। সেই ফান্ডে আজ বেশকিছু টাকা পাঠিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসাধীন পাঁচ জনের শ্বাসনালি ফুলে গেছে। তাদের ফুসফুসে একটু জটিলতা আছে। এ জন্য আমরা তাদের এখনই রিলিজ দিচ্ছি না।’

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামে সাততলা ভবনের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছেন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট জন শিশু‌।

/এসও/আরকে/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
০২ মার্চ ২০২৪, ১৪:৫৮
বেইলি রোডে আগুন: হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ৬ জন
সম্পর্কিত
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি নিয়ে নতুন প্রতিদ্বন্দ্বিতায় চীন ও যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ