কুমিল্লার এক আশ্রয়কেন্দ্রে নেই খাবার, শিশু-বৃদ্ধসহ বিপাকে ৫০০ মানুষ

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ১২:১১আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৫০

বাঁধ ভেঙে কুমিল্লার বুড়িচং উপজেলা প্লাবিত হয়েছে। ইতোমধ্যেই উপজেলায় ১৫ ফুটের বেশি পানি ঢুকে পড়েছে। এখনও পানি প্রবল বেগে বুড়িচং উপজেলার দিকে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার পর থেকে এলাকাটি প্লাবিত হয়েছে। যে কারণে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন ঘরহারা মানুষজন। দেখা দিয়েছে খাবার ও চিকিৎসা-সংকট।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বৃহস্পতিবার রাত থেকে প্রায় ৫০০ মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পর থেকে সেখানে কেউই খাবার ও চিকিৎসাসেবা নিয়ে যায়নি। যে কারণে ২০ জনের বেশি শিশু ও ১০ জনের বেশি বৃদ্ধকে নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয়গ্রহণকারীরা।

স্কুলের প্রধান শিক্ষক রশিদ আহমেদ বলেন, ‘আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের জানিয়েছি। কিন্তু তারা নিজেরাই নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত, তারাও বিপদে আছে। যাদের সম্ভব হয় দ্রুত মহিষমারা উচ্চবিদ্যালয়ে আসুন। এখানকার প্রায় ৫০০ মানুষ না খেয়ে আছে। শিশুরা কান্না করছে। বের হওয়ার অবস্থাও নেই।’

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী