ঐতিহাসিক প্রত্যাবর্তন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৪ আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা ট্রাম্পের এই জয়কে ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ হিসেবে উল্লেখ করেছেন।

এক্স-এ পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু লিখেছেন ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসা ‘আমেরিকার জন্য একটি নতুন শুরু’ এবং ইসরায়েল-আমেরিকার সম্পর্কের নতুন শক্তিশালী প্রতিশ্রুতি।

নেতানিয়াহু আরও লিখেছেন, আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার ঐতিহাসিক জোটের শক্তিশালী পুনরায় প্রতিশ্রুতি। এটি একটি বিশাল বিজয়!

মার্কিন সংবামাধ্যমগুলো এখনও নিজেদের গণনার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করেনি। এখনও ভোট গণনা চলছে। বার্তা সংস্থা এপির গণনা অনুসারে, প্রেসিডেন্ট হতে ট্রাম্পের আর মাত্র ৩টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। তবে ইতোমধ্যে ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।

ট্রাম্পের শাসনামলে ইসরায়েলের জন্য একাধিক সহায়ক নীতি বাস্তবায়ন করেছেন। যেমন তেল আবিব থেকে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা রাখা।

নেতানিয়াহু একসময় ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে অভিহিত করেছিলেন।

সূত্র: সিএনএন 

/এএ/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
০৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৪
ঐতিহাসিক প্রত্যাবর্তন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত