ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৫:২২ আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫:২২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের কাছাকাছি থাকায় তার ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের এই অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি এক্সে লিখেছেন, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, যেখানে আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, বিজয় পরিকল্পনা এবং ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের উপায় নিয়ে বিশদে আলোচনা করেছিলাম।

জেলেনস্কি আরও লিখেছেন, উভয় দেশের জন্য উপকারী রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে ইউক্রেন আগ্রহী। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে একটি শক্তিশালী যুক্তরাষ্ট্রের যুগের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী শান্তির জন্য ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতি প্রশংসার যোগ্য। এই নীতিই ইউক্রেনে ন্যায়বিচারের শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি, আমরা এটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।

/এএ/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
০৬ নভেম্বর ২০২৪, ১৫:২২
ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসা জেলেনস্কির
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত করবে ইউরোপীয় কমিশন
বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত করবে ইউরোপীয় কমিশন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান