শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ২২:৫৩ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:০০

নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে এই ভাষণ দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণে তিনি নির্বাচনি কর্মীদের প্রতি সম্মান ফিরিয়ে আনার আহ্বান জানান এবং তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেকেই এই দায়িত্ব পালন করেন দেশপ্রেম থেকে।

২০ জানুয়ারিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালন করবো।

বাইডেন তার বক্তব্যে উল্লেখ করেন, এটা ছিল এক ঐতিহাসিক প্রেসিডেন্সি। আমরা বিশ্বের শক্তিশালী অর্থনীতি রেখে যাচ্ছি।

বাইডেন আরও বলেন, আমাদের মেয়াদ শেষ হতে এখন ৭৪ দিন বাকি। প্রতিটি দিনকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।

তিনি বলেন, পিছিয়ে যাওয়া অনিবার্য হতে পারে, কিন্তু হাল ছেড়ে দেওয়া অমার্জনীয়। সবাইকেই কখনও না কখনও বিপর্যস্ত হতে হয়। কিন্তু আমাদের চরিত্রের পরিমাপ হয় আমরা কীভাবে আবার উঠে দাঁড়াই তা দিয়ে। আমরা এই যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু সেই আমেরিকাই তোমাদের জন্য ডাকছে, আবার উঠে দাঁড়াও।

বাইডেন বলেন, ২০০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক শাসন পরিচালনার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আসছে। যেখানে জনগণ তাদের নেতাদের ভোট দিয়ে বেছে নেয় এবং তা শান্তিপূর্ণভাবেই হয়। জনগণের ইচ্ছা এখানে সর্বদা বিজয়ী।

বলেন, তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের জন্য সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, কমলা হ্যারিসের সঙ্গেও তার কথা হয়েছে এবং কমলার নির্বাচন প্রচারণাকে প্রেরণাদায়ী হিসেবে প্রশংসা করেন।

বাইডেন বলেন, বিজয় কারও কাছে আনন্দের সময়, আর কারও কাছে কষ্টের। একটি দেশ একটি পক্ষকে বেছে নেয়। আমরা দেশের সিদ্ধান্তকে সম্মান করি। আপনি কেবল জয়ী হলেই দেশকে ভালোবাসতে পারেন না। আপনার প্রতিবেশীকে ভালোবাসতে হলে একমত হতে হবে, এমন কোনও নিয়ম নেই।

তিনি বলেন, নির্বাচন একটি প্রতিযোগিতা। এর ফলাফল বিজয়ী ও পরাজিতদের জন্য ভিন্ন হয়। এবার ডেমোক্র্যাটরা পরাজিত হয়েছে। ডেমোক্র্যাটরা ক্ষমতা হস্তান্তরকে শান্তিপূর্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ২২:৫৩
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত