কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের মনোনয়ন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১১:১৯আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৯

কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের মিত্র ব্রুক রলিন্সকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায়, গবেষণা ও নীতি-প্রণয়নকারী প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান রলিন্সকে এই পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সব কটি পদে মনোনয়ন দেওয়ার কাজ শেষ হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রুক রলিন্সকে মনোনীত করার পর এক বিবৃতাতে ট্রাম্প বলেন, ‘পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে তিনি আমেরিকার কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।’

ব্রুক রলিন্স দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি ট্রাম্পের নীতি বাস্তবায়নের সহযোগী ডানপন্থী থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

এর আগেও রলিন্স হোয়াইট হাউজে কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউজের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খামারে বেড়ে ওঠা রলিন্স ছোটবেলা থেকেই ‘ফিউচার ফার্মার্স অব আমেরিকা’ এবং ফোরএইচের  মতো জাতীয় কৃষি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে কৃষি উন্নয়ন বিষয়ে পড়াশোনা করেছেন রলিন্স। এরপর তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।

সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন।

রলিন্সের মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনে সব কটি পদে নাম ঘোষণা শেষ হয়েছে। ১৫ জনকে নিয়ে নতুন প্রশাসন সাজিয়েছেন ট্রাম্প। তবে চূড়ান্ত নিয়োগ পেতে সবারই সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
২৪ নভেম্বর ২০২৪, ১১:১৯
কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের মনোনয়ন
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক