ট্রাম্পের নতুন প্রশাসনে জায়গা হবে না মাইক পম্পেও ও নিক্কি হ্যালির

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ০৯:২৯আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় সুনিশ্চিত হওয়ার পর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এখন তার দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউজ টিম গঠনে ব্যস্ত রয়েছেন। সম্ভাব্য পদগুলির জন্য ট্রাম্পের সহযোগী এবং রিপাবলিকান রাজনৈতিক অভিজ্ঞদের নাম শোনা যাচ্ছে। তবে সাবেক প্রশাসনে কাজ করা অন্তত দুজন ব্যক্তিকে তিনি নতুন প্রশাসনে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই দুজন হলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট এমন সিদ্ধান্ত জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন,  ‘আমি সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নতুন প্রশাসনে আমন্ত্রণ জানাব না।’

তিনি আরও লিখেছেন,  ‘তাদের সঙ্গে কাজ করার সময়টা আমি খুবই উপভোগ করেছি এবং আমাদের দেশের জন্য তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

হ্যালি ২০১৭ এবং ২০১৮ সালে ট্রাম্পের অধীনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক এই গভর্নর এই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কমলা হ্যারিসের বিরুদ্ধে তাকে প্রেসিডেন্ট পদে সমর্থন জানান।

পম্পেও ট্রাম্পের প্রশাসনে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং এর আগে সিআইএ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল তাকে।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
১০ নভেম্বর ২০২৪, ০৯:২৯
ট্রাম্পের নতুন প্রশাসনে জায়গা হবে না মাইক পম্পেও ও নিক্কি হ্যালির
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার