দোদুল্যমান সাত রাজ্যেই ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৫

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ স্যুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য অ্যারিজোনায়ও প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। শনিবার (৯ নভেম্বর) এডিসন রিসার্চ এমন পূর্বাভাসই দিয়েছে। এর মাধ্যমে তিনি সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যের সবগুলোতেই জয় নিশ্চিত করলেন। সেই সঙ্গে ডেমোক্র্যাটিক কমলা হ্যারিসের বিরুদ্ধে ইলেক্টোরাল কলেজে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট বুধবারের আগেই নিশ্চিত করেছিলেন ট্রাম্প। এখন তার চূড়ান্ত মোট ভোট ৩১২ পৌঁছেছে। যেখানে হ্যারিস পেয়েছেন ২২৬।

অ্যারিজোনার পাশাপাশি, ট্রাম্প মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন এবং নেভাদায় জয়লাভ করেছেন। ২০২০ সালে জো বাইডেন ট্রাম্পকে পরাজিত করেছিলেন সাতটি সুইং স্টেটের মধ্যে ছয়টিতে জিতে – এবং নর্থ ক্যারোলাইনা সামান্য ব্যবধানে হেরে ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছিলেন। আর ট্রাম্প পেয়েছিলেন ২৩২।

২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে  ৩০৬ ভোট পেয়েছিলেন ট্রাম্পও।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ট্রাম্প মোট ৭৪.৬ মিলিয়ন  বা ৫০.৫% ভোট পেয়েছেন। যেখানে কমলা হ্যারিস পেয়েছেন ৭০.৯ মিলিয়ন বা ৪৮%  ভোট।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন  ট্রাম্প। একই দিন শপথ নেবেন তার ভাইস প্রেসিডেন্ট মার্কিন সিনেটর জেডি ভ্যান্সও।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৫
দোদুল্যমান সাত রাজ্যেই ট্রাম্পের জয়
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক