ট্রাম্পকে কমলার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০:৫৬

দ্বিতীয়বারে মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য বুধবার (৬ নভেম্বর) ফোনে তাকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা ও ভাইস প্রেসিড্ন্টে কমলা হ্যারিস। এসময় শান্তিপূর্ণভাবে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

নির্বাচনে পরাজয়ের পর বুধবার জনসমক্ষে কথা বলেছিনে কমলা। সেই সমাবেশে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউসের সহকারী ও হাজার হাজার ডেমোক্র্যাট সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানানোর কথা বলেন।

হ্যারিস বলেছিলেন, ‘আমেরিকার গণতন্ত্রের একটি মৌলিক নীতি হলো, একটি নির্বাচনে যখন আমরা হেরে যাই, আমরা ফলাফল গ্রহণ করি। এই নীতিটিই আমাদের অন্য যেকোন মত, গণতন্ত্রকে রাজতন্ত্র বা স্বৈরাচার থেকে আলাদা করে এবং জনগণের আস্থা চায় এমন যে কাউকে অবশ্যই এটিকে সম্মান করতে হবে।’

২০২০ সালে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি সেবারের নির্বাচনে জিতেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন জো বাইডেন।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নির্বাচনের ফলাফল আমরা যেমনটি চেয়েছিলাম তেমন নয়, আমরা যা চেয়েছিলাম তা নয়, আমরা যার জন্য ভোট দিয়েছি তা নয়। তবে আমি বলছি শুনুন, আমার কথা শুনুন: আমেরিকার প্রতিশ্রুতির আলো সর্বদা জ্বলবে।’

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
ট্রাম্পকে কমলার অভিনন্দন
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক