জয়ী হলেও ৭৪ দিন পর ক্ষমতায় বসবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৫:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:২৩

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পথ নিশ্চিত করেছেন। কিন্তু তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নন। ওভাল অফিসে ফিরতে তার দুই মাসেরও বেশি সময় লাগবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যুক্তরাজ্যের তুলনায় বেশ আলাদা। জুলাই মাসে স্যার কিয়ার স্টারমারকে ভোটের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ততক্ষণে ঋষি সুনাক নিজের জিনিসপত্রও গুছাতে পারেননি।

কিন্তু আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে পুরো প্রক্রিয়াটি শেষ করতে অনেক বেশি সময় নেওয়া হয়।

ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারির আগে হবে না। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত জো বাইডেনই ক্ষমতায় থাকবেন। যদিও তিনি রাজনৈতিকভাবে খুব সীমিত ক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন।

চার বছর হোয়াইট হাউজের বাইরে থাকার পর লাখো আমেরিকানের ভোটে ডোনাল্ড ট্রাম্প আবার ফিরে আসতে চলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে রিপাবলিকানরা পশ্চিম ভার্জিনিয়া, ওহাইও এবং মন্টানার সিনেট আসনগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। আগে এগুলো ডেমোক্র্যাটদের দখলে ছিল।

প্রতিনিধি পরিষদের কিছু আসন এখনও নির্ধারিত হয়নি। তবে সিবিএস নিউজের মতে,হাউসের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের দিকেই ঝুঁকছে। যদি সফল হয়,তবে জানুয়ারিতে ট্রাম্প শপথ নেওয়ার পর, প্রতিনিধি পরিষদ, সিনেট ও হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ একসঙ্গে রিপাবলিকানদের হাতে থাকবে।

সব মিলিয়ে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণার পর রিপাবলিকানদের নিরঙ্কুশ জয়ের সম্ভাবনাই দেখা যাচ্ছে।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:২৩
জয়ী হলেও ৭৪ দিন পর ক্ষমতায় বসবেন ট্রাম্প
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক