বিনিয়োগকারী স্কট ব্যাসেন্টকে অর্থমন্ত্রী বানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫২

ট্রাম্পের নতুন প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট ব্যাসেন্ট। বহু জল্পনা-কল্পনার পর, শুক্রবার (২২ নভেম্বর) রাতে ৬২ বছর বয়সী ব্যাসেন্টকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থনীতি এবং নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজরদারি করবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’

ট্রাম্প আরও বলেন, ‘স্কট আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে।’

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।

প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে স্কট ভোটারদের বলেছিলেন, নিয়ন্ত্রণমুক্ত, কমদামের জ্বালানি এবং নিম্ন করের মাধ্যমে নতুন সোনালী যুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। 

স্কট ব্যাসেন্ট একসময় হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। 

এছাড়া নতুন প্রশাসনের শ্রমমন্ত্রী হিসেবে ৫৬ বছর বয়সী লোরি শাভেজ-ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। রিপাবলিকান এই রাজনীতিক অরেগন থেকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। তার প্রতি ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন রয়েছে।

এই দুটি মনোনয়ন দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্পের মন্ত্রিসভার মনোনয়ন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করে তুলেছে।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬
বিনিয়োগকারী স্কট ব্যাসেন্টকে অর্থমন্ত্রী বানালেন ট্রাম্প
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত