ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৫আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৫

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের প্রচারণা শিবির বলছে, নির্বাচনের বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন তিনি। এ সময় প্রশাসনিক পরিবর্তন নিয়ে আলোচনার জন্য ট্রাম্পকে হোয়াইট হাউজেও আমন্ত্রণ জানান বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই অনুষ্ঠেয় একটি এমন বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি এই আহ্বানের খুবই প্রশংসা করেছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর বাইডেনকে এ ধরণের আমন্ত্রণ জানাননি ট্রাম্প, যেটি ঐতিহ্য বহির্ভূত একটি কাজ ছিল।

প্রেসিড্ন্টে সাধারণত নতুন প্রশাসনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান, নর্থ পোর্টিকোর সিঁড়িতে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানান এবং এর পর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তাদের নিয়ে ইউএস ক্যাপিটলে যান। তবে ২০২১ সালে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প অবশ্য প্রথা অনুযায়ী সেখানে উপস্থিত ছিলেন না।

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন বাইডেন
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার