বাজেট পাস হবে ২৬ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৯:০৫আপডেট : ৩১ মে ২০২৩, ১৯:২৯

বৃহস্পতিবার (১ জুন) পেশ হতে যাওয়া আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে।

বুধবার (৩১ মে) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয় শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল পাঁচটা থেকে অধিবেশন শুরু হবে। তবে ১ জুন বাজেট উপস্থাপনের অধিবেশন বিকাল ৩টায় শুরু হবে। ৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২৪ জুন পর্যন্ত ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয় কোরবানির ঈদের জন্য ২৬ জুনের পর থেকে অধিবেশন মূলতবি হয়ে ২ জুলাই থেকে আবারও শুরু হবে। পরে আরও এক সপ্তাহ চলার পরে অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনও পরিবর্তনের ক্ষমতা প্রদান করা হয় স্পিকারকে।

বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর ৮৬টি ও অন্যান্য মন্ত্রীদের জন্য এক হাজার ৫৫৪টিসহ মোট এক হাজার ৬৪০টি প্রশ্ন জমা দিয়েছেন সংসদ সদস্যরা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩২টি। বেসরকারি সদস্যদের নিকট হতে পারে কোন বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৮টি বেসরকারি বিল উঠবে অধিবেশনে। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৪টি এবং অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৭টি।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

/ইএইচএস/আরআইজে/
টাইমলাইন: bajet24
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক