নারী ও শিশু খাতে বরাদ্দ বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২০:০২আপডেট : ০৬ জুন ২০২৪, ২০:০২

নতুন অর্থ বছরের (২০২৪-২৫) প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনকালে তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামীতে নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে নারী শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শ্রম বাজারে নারীদের প্রবেশ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে।’ সে লক্ষ্যে হাওর এলাকার সুবিধাবঞ্চিত নারীর আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ দেওয়া, কর্মজীবী মায়ের শিশু সন্তানদের জন্য ৬৪ জেলায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, ৬৪ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ, চার বছর বয়সী শিশুদের জন্য শিশু বিকাশকেন্দ্র স্থাপন, গ্রামীণ শিশুদের সৃজনশীল কাজ সংগ্রহ ও প্রদর্শন, নিরাপদ ইন্টারনেট নিরাপদ শিশু কর্মসূচি বাস্তবায়নসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, জেন্ডার ও আইনি সহায়তাসহ দৈনন্দিন সমস্যা সমাধান, শিক্ষা ও প্রশিক্ষণে সহায়তা, সচেতনতা তৈরি করা হচ্ছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ই-কমার্স মার্কেটপ্লেস ‘‘লালসবুজ ডটকম’’ প্রতিষ্ঠা করা হয়েছে।’

তিনি বলেন, ‘গ্রামীণ দুস্থ ও অসহায় নারীদের ঋণ দেওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ক্ষুদ্রঋণ তহবিল কার্যক্রম চলমান।’

মন্ত্রী বলেন, ‘প্রাপ্ত বরাদ্দ থেকে ৬৪ জেলার ৪৮৮টি উপজেলায় মাথাপিছু ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বেকার ও উদ্যোগী নারীদের আত্ম-কর্মসংস্থানের জন্য হাতে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি।’

/কেএইচ/আরকে/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম