মোখার প্রভাবে ঘরছাড়া মানুষ যারা বিভিন্ন শেল্টার সেন্টারে অবস্থান নিয়েছেন, তাদের বাসা-বাড়ির নিরাপত্তায় পুলিশ কাজ করছে। এরই মধ্যে উপকূলবর্তী বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে।
শনিবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। মোখা সংক্রান্ত যেকোনও সেবা গ্রহণের জন্য নিকটস্থ থানা বা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।









