তদন্তে সময় বাড়লো আরও ৩ দিন, রংপুর গেলেন এডিসি হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২০ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২০

রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। কমিটির সভাপতি ডিএমপি সদর দফতরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফ। অপর দুই সদস্য হলেন- রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

এই তদন্ত কমিটির ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তদন্ত শেষ করতে না পারায় ডিএমপি কমিশনারের কাছে আরও পাঁচ দিন সময় চায় কমিটি। পরে তাদের পাঁচ দিন সময় দেওয়া হয়। 

এরপর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন কমিটি আরও সাত দিন সময় চায়। পরবর্তীতে সাত দিনের বদলে আরও দিন সময় বাড়িয় দেন ডিএমপি কমিশনার। ওই তিন দিনের সময় আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হয়েছে। এবার আরও তিন দিন সময় পেয়েছে তদন্ত কমিটি।

এদিকে রংপুর রেঞ্জে বুধবার (২০ সেপ্টেম্বর) যোগদান করেছেন এডিসি হারুন। ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আদেশের এক সপ্তাহ পর তিনি সেখানে যান।

এর আগে ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের তখনকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে।

আরও পড়ুন- 

তদন্তে আরও ৩ দিন সময় বাড়ানো হয়েছে

এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি এডিসি হারুন, সানজিদা ও রাষ্ট্রপতির এপিএস মামুনকে

ছাত্রলীগ নেতাদের এডিসি হারুনের মারধর: আরও সময় চায় তদন্ত কমিটি

এডিসি হারুনকে বাঁচাতে তৎপর পুলিশ ও ছাত্রলীগের একাংশ

এডিসি হারুনকে ছাত্রলীগ নেতাদের মারধরের বর্ণনা দিলেন এডিসি সানজিদা

অনুমতি ছাড়া বক্তব্য দিয়ে এডিসি সানজিদা ঠিক করেননি: ডিএমপি কমিশনার

এডিসি হারুনকে পাঠানো হচ্ছে রংপুর রেঞ্জে

‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী বলা যাচ্ছে না’

এডিসি হারুনের ওপর আগে হামলা চালান রাষ্ট্রপতির এপিএস মামুন, জানালেন ডিবির হারুন

এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার

 

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
ডিসেম্বর ঘিরে উত্তাপের শঙ্কা: সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
সর্বশেষ খবর
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ