১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি
০২ মে ২০২৪, ২১:৩৪আপডেট : ০২ মে ২০২৪, ২২:১০

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদে মাছ ধরতে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে যান জেলেরা। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আশা করি তারা (জেলেরা) দ্রুত ছাড়া পাবেন।

অপহৃতরা হলেন– সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আয়ুবুল ইসলাম, মো. সোহান, জানি আল, আব্দুর রহিম, মো. আনোয়ার, ওসমান গনি, আবুল হাসিম, মো. ওসমান।

অপহরণের বিষয়টি স্বীকার করে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘জেলেরা নাফ নদে বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। আরাকান আর্মির সদস্যরাই আমাদের জেলেদের নিয়ে গেছে। কারণ রহমতের বিল সীমান্তের ওপারে মিয়ানমারের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু সীমান্ত এলাকা থেকেই অপহরণের শিকার হয়েছেন তারা, তাই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়েও জানানো হয়েছে।’

তিনি জানান, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনই এ কাজ করেছে বলে শুনেছেন।

/এমএএ/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
০২ মে ২০২৪, ২১:৩৪
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
অপহরণ হননি আত্মগোপনে ছিলেন শিবির নেতা, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা
কল্পনা চাকমা অপহরণ৩০ বছরেও মেলেনি উত্তর, স্বাধীন তদন্তের দাবি
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি