ঘুমধুমে তিন দিনে ৩ মর্টার শেল উদ্ধার, আরও থাকার ধারণা স্থানীয়দের

বান্দরবান প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আরও একটি মর্টার শেল উদ্ধার ক‌রে‌ছে বি‌জি‌বি। এ নি‌য়ে তিন দিনে ৩টি উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এ মর্টার শেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে একটি, ৯ ফেব্রুয়ারি দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে একটি ও সর্বশেষ শনিবার বিজিবি ক্যাম্পের কাছাকাছি ব্রিজ থেকে একটিসহ মোট ৩টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়।

তারা আরও জানায়, এই মর্টার শেলগুলো মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে গেছে। সীমান্তের কাছাকাছি চাষের জমিতে বিজিপি সদস্যদের ফেলে যাওয়া আরও গোলা, রকেট লঞ্চার ও মর্টার শেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়কের ব্রিজের ওপর মর্টার শেলটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে দিলে পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল হতে সেটি নিজেদের হেফাজতে নেয়। এ নিয়ে তিন দিনে তুমব্রু এলাকা থেকে তিনটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

/কেএইচটি/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৯
ঘুমধুমে তিন দিনে ৩ মর্টার শেল উদ্ধার, আরও থাকার ধারণা স্থানীয়দের
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি