রাখাইন থেকে সব বাংলাদেশি ইয়াংগুনে পৌঁছেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮

রাখাইনের সিতওয়েতে বাংলাদেশ মিশনে কর্মরত ৯ কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সবাই ইয়াংগুনে পৌঁছেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ছয় জন এবং এর আগে রবিবার তিন জন ইয়াংগুনে পৌঁছান।

এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে ফোনে বলেন, নিরাপত্তার কারণে বাংলাদেশিদের সরিয়ে আনা হয়েছে। তারা সবাই ইয়াংগুনে অবস্থান করছেন এবং সুস্থ আছেন।

এছাড়া সিতওয়েতে বাংলাদেশ মিশনে স্থানীয় কর্মচারীরা অবস্থান করছেন এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য রাখাইনে চলমান মিয়ানমার বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়। সে কারনে অন্যান্য বিদেশি মিশন ও জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

/এসএসজেড/এফএস/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮
রাখাইন থেকে সব বাংলাদেশি ইয়াংগুনে পৌঁছেছেন
সম্পর্কিত
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ 
সীমান্তে মিয়ানমার সামরিক বাহিনী ব্যবহৃত গ্রেনেড ও তাজা গোলা উদ্ধার
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি