ইরাকের নাজাফে শুরু খামেনির শেষযাত্রা, লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ জুলাই ২০২৬, ১৪:৪০ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৪:৪০

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইরাকের পবিত্র নাজাফ শহরে। এই শোক মিছিলে অংশ নিয়েছেন লাখো শোকসন্তপ্ত মানুষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

এর আগে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে খামেনির মরদেহ ইরাকের এই শহরে পৌঁছায়। সেখানে প্রয়াত সর্বোচ্চ নেতার ছবি হাতে শোকাতুর জনতা এবং সমর্থকেরা তাদের স্বাগত জানান। এ সময় রাস্তায় অনেককে বুক চাপড়ে ও মাতম করে শোক প্রকাশ করতে দেখা যায়।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকায় মোড়ানো খামেনির কফিনটি একটি কাচের বাক্সে রাখা হয়েছে। শোক মিছিলে অংশ নেওয়া মানুষ এ সময় ইরানের পতাকার পাশাপাশি শোক ও প্রতিশোধের প্রতীক হিসেবে লাল এবং কালো পতাকা প্রদর্শন করেন।

খামেনির শেষ বিদায়ে অংশ নেওয়া জাফর জাভেদ নামের এক ইরাকি নাগরিক বলেন, আমরা, ইরাকের জনগণ, শত্রুদের চোখের কাঁটা হয়েই থাকব। আমাদের কাছে তার এই আগমন সর্বোচ্চ সম্মানের। আল্লাহর ইচ্ছায় আমরা বিশ্বস্ত থাকব এবং পবিত্র নাজাফ শহরে তার পাওনার সামান্যতম হলেও শোধ করার চেষ্টা করব।

নাজাফে খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইমাম আলীর মাজার বা রওজা শরিফে। এই জানাজায় ইমামতি করবেন নাজাফ সেমিনারির জ্যেষ্ঠ পণ্ডিত মুহাম্মদ তাকি আল-হাকিম।

নাজাফের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ প্রথমে কারবালা শহরে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে সেখান থেকে ইরানে ফিরিয়ে নেওয়া হবে।

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৮ জুলাই ২০২৬, ১৪:৪০
ইরাকের নাজাফে শুরু খামেনির শেষযাত্রা, লাখো মানুষের ঢল
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম