‘কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ অক্টোবর ২০২৫, ১৬:৪৩ আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিপিএ) মহাসচিব মো. জাকির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানি আছে, এর মধ্যে বর্তমানে ২৫০টি প্রতিষ্ঠান সক্রিয়ভাবে উৎপাদন করছে। ইতোমধ্যে শীর্ষ ৩২টি কোম্পানি জানিয়েছে, তাদের প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো ক্ষতির হিসাব দিলে মোট ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে।’

তিনি জানান, একটি ওষুধ উৎপাদনে ১০-১২টি থেকে শুরু করে সর্বোচ্চ ৫৩টি উপকরণ লাগে। ফলে এই কাঁচামাল ধ্বংসের কারণে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে। তবে আপাতত সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দেবে না বলে আশ্বস্ত করেন বিপিএ মহাসচিব।

জাকির হোসেন আরও বলেন, ‘আগুনের সময় কিছু বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়। সেসব বিমানে থাকা ওষুধের কাঁচামাল ঠিকঠাক থাকবে কিনা, তা নিয়েও শঙ্কা রয়েছে। কারণ এসব কাঁচামাল সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিমানবন্দরে সেই সুযোগ সীমিত।’

সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম লিখিত বক্তব্যে বলেন, ‘কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনাটিতে আগুন শনাক্ত ও প্রতিরোধে কর্তৃপক্ষ চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

মোহাম্মদ হাতেম বলেন, ‘কার্গো ভিলেজ দেশের রফতানি ও আমদানি কার্যক্রমের প্রধান কেন্দ্র। সেখানে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকা দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সরকারকে তাৎক্ষণিক তদন্ত ও কাঠামোগত সংস্কারের পদক্ষেপ নিতে হবে।’

সংবাদ সম্মেলনে ইএবি, বিপিএ ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জরুরি সহায়তা এবং আগুনের ঘটনা পূর্ণ তদন্তের দাবি জানান।

/জিএম/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
২০ অক্টোবর ২০২৫, ১৬:৪৩
‘কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে’
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো এলাকায় আগুন ‘সন্দেহজনক’, ডিএইচএলের ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ 
শাহজালালের কার্গো ভিলেজে আগুন
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা