২৪ ঘণ্টা তিন শিফটে কার্যক্রম পরিচালনার নির্দেশ কাস্টম হাউজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১১:০০ আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি, রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। এ লক্ষ্যে বিমানবন্দরের অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে একটানা ২৪ ঘণ্টা তিন শিফটে কার্যক্রম পরিচালনার নির্দেশ জারি করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশক্রমে জয়েন্ট কমিশনার সুমন দাশ এই সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটগুলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তারা প্রভাতী, দিবা ও নৈশ—এই তিন শিফটে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, প্রয়োজনীয় সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাই নিয়োজিত রেখে কাস্টমস কার্যক্রম নির্বিঘ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কাস্টমস কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে দুর্যোগ-পরবর্তী সময়ে আমদানি-রফতানি কার্যক্রমে কোনও স্থবিরতা সৃষ্টি হবে না। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন, যা বাণিজ্যিক গতি ও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

কাস্টমস হাউসের সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টা কার্যক্রম চালুর ফলে বিমানবন্দর এলাকায় পণ্য খালাস, পরীক্ষা ও ছাড়পত্র প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে। এতে আমদানিকারক, রফতানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের জন্যও সুবিধা সৃষ্টি হবে।

এই উদ্যোগকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, কাস্টমসের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত কার্যক্রম বাণিজ্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা কাস্টমস হাউজ সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভুইয়া মিঠু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। এই কার্যক্রমের ফলে আমরা সবাই উপকৃত হবো।’

/আইএ/আরআইজে/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
২২ অক্টোবর ২০২৫, ১১:০০
২৪ ঘণ্টা তিন শিফটে কার্যক্রম পরিচালনার নির্দেশ কাস্টম হাউজের
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ-আইফোনসহ প্রায় দেড় কোটির মালামাল জব্দ
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা